NURI

Poetic Coming‑of‑age | 16 min | Bangladesh | Bengali with English subtitles

Production: Team Platform Production
On the shores of Cox’s Bazar, an 11‑year‑old girl forms an unlikely bond with a newborn foal — awakening a fragile resilience and hope in a world marked by loss and migration.

In the Market Catalogue – SFC | Rendez‑vous Industry, Festival de Cannes 2026

News

কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘নুড়ি’

কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘নুড়ি’
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের ‘শর্ট ফিল্ম কর্নার’-এর ‘সিনেমা দ্য দোমাঁ’ বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নুড়ি’। ১৬ মিনিট দৈর্ঘ্যের এই বাংলা চলচ্চিত্রটি উৎসবের মার্কেট ক্যাটালগে স্থান পেয়েছে, যেখানে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন এর লেখক ও পরিচালক মিথুন জামান এবং প্রযোজক হাসিব জুবেরী শিহান।

কক্সবাজারের সমুদ্র সৈকতের পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১১ বছর বয়সী এক কিশোরীকে কেন্দ্র করে, যে একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সাথে অপ্রত্যাশিত বন্ধনের মধ্য দিয়ে নতুন করে সাহস ও বেঁচে থাকার আশা খুঁজে পায়। ‘নুড়ি’ চরিত্রে অভিনয় করেছে স্থানীয় এক কিশোরী। হাসিব জুবেরী শিহান ও বাশার জর্জিসের প্রযোজনায় এই সিনেমাটির সাউন্ড ডিজাইনে ছিলেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ, সংগীত পরিচালনায় আমজাদ হোসেন, সম্পাদনায় সামীর আহমেদ ও শিহান জুবেরী এবং কালার গ্রেডিং করেছে মুনশাইন পোস্ট প্রোডাকশন।

তথ্যসূত্র: সমকাল

কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশি চলচ্চিত্র ‘নুড়ি’

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের ‘শর্ট ফিল্ম কর্নার’-এর অফিসিয়াল মার্কেট ক্যাটালগে স্থান পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’। ১৬ মিনিট দৈর্ঘ্যের এই বাংলা সিনেমাটি উৎসবের ‘আগামীর সিনেমা’ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। এই বিশ্বমঞ্চে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন এর লেখক ও পরিচালক মিথুন জামান এবং প্রযোজক হাসিব জুবেরী শিহান।

কক্সবাজারের পটভূমিতে তৈরি এই সিনেমার গল্পটি গড়ে উঠেছে স্থানীয় এক কিশোরীকে কেন্দ্র করে, যে একটি নবজাতক ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্কের মধ্য দিয়ে বেঁচে থাকার নতুন আশা ও সাহস খুঁজে পায়। ‘টিম প্ল্যাটফর্ম লিমিটেড’-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির সহ-প্রযোজক হিমেশ কর এবং চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান। সিনেমাটির শব্দ বিন্যাসে শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ, সংগীত পরিচালনায় আমজাদ হোসেন এবং সম্পাদনার কাজটি করেছেন সামীর আহমেদ ও হাসিব জুবেরী শিহান।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Contact